কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৮) : মহিলারা কি তাদের পাকা চুলে কলপ করতে পারে?

উত্তর : মহিলা হোক বা পুরুষ হোক কারো জন্যই চুলে কালো কলপ ব্যবহার করা বৈধ নয়। জাবের রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘তোমরা সাদা চুল কালো করা থেকে বিরত থাক’ (ছহীহ মুসলিম, হা/২১০২; মিশকাত, হা/৪৪২৪)। তিনি বলেন, ‘আখেরী যামানায় কিছু লোক হবে, যারা কবুতরের বক্ষের ন্যায় কালো রঙয়ের খেযাব দিয়ে চুল কালো করবে। এরা জান্নাতের সুবাতাসও পাবে না’ (আবুদাঊদ, হা/৪২১২; নাসাঈ, হা/৫০৭৫; মিশকাত, হা/৪৪৫২, সনদ ছহীহ)।

-সুলতানা

শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ।


Magazine