কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২৫) : বাবা ও ভাই না থাকলে বিয়ের পর মেয়ের তার মায়ের প্রতি কতটুকু দায়িত্ব আছে?

উত্তর : বিবাহিতা হোক কিংবা অবিবাহিতা হোক ভাই না থাকলে বার্ধক্যকালে পিতা-মাতা যদি খিদমাতের মুখাপেক্ষী হয়ে পড়ে, তাহলে তাদের দেখাশোনার সার্বিক দায়-দায়িত্ব সন্তান হিসাবে মেয়ের উপর বর্তায় (বানী ইসরাঈল, ২৩)। তবে এ ক্ষেত্রে স্বামীর সম্মতি অবশ্যই যরূরী। স্বামী যদি অসম্মতি প্রকাশ করে কিংবা রাগ করে, তাহলে স্বামীর আনুগত্যই অগ্রাধিকার পাবে (মাজমূঊল ফাতাওয়া লি ইবনে তায়মিয়াহ, ৩৩/১১২ পৃঃ)। তবে স্ত্রীর উচিত হবে স্বামীকে বুঝানোর আপ্রাণ চেষ্টা করতে থাকা।

-তানসুভা

ফুলবাড়িয়া, ময়মনসিংহ।


Magazine