কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২৩): বিকাশ, নগদে প্রাপ্ত রিওয়ার্ড পয়েন্ট ব্যবহার করা কি জায়েয? এটা ব্যবহার করলে কিছু টাকা পাওয়া যায়।

উত্তর: বিকাশ বা নগদে লেনদেন করার পর যে রিওয়ার্ড পয়েন্ট বোনাস বা উপহার হিসেবে কোম্পানির পক্ষ থেকে পাওয়া যায়, তা ব্যবহার করে যে অর্থ বা সুবিধা পাওয়া যায়, তা গ্রহণ ও ব্যবহার করা জায়েয। কেননা তা হাদিয়া হিসেবে গণ্য হবে। আর হাদিয়া (উপহার) গ্রহণ করা জায়েয (ছহীহ বুখারী, হা/২৫৮৫)।

প্রশ্নকারী : মুস্তাকিম

ঝিনাইদহ।


Magazine