কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৫) : ছিয়াম অবস্থায় কফ বা থুথু গিলে ফেলা যাবে কি?

উত্তর : ছিয়াম অবস্থায় মুখের অভ্যন্তরে সৃষ্ট লালা, থুথু, কফ ইত্যাদি গিলে ফেললে ছিয়ামের ক্ষতি হবে না। ছিয়াম ভঙ্গ হয় বাইরে থেকে কোনো কিছু প্রবেশ করার কারণে। ভিতরের জিনিস ভিতরে গেলে ছিয়াম ভাঙে না। এই মর্মে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আত্বা থেকে একটি আছার উল্লেখ করেছেন, যেখানে আত্বা বলেন, থুথু গিলে ফেলার কারণে ছিয়াম ভঙ্গ হবে না (ছহীহ বুখারী, ছিয়াম পালনকারীর গোসল সংক্রান্ত’ অধ্যায়)।

-আক্বীমুল ইসলাম

জোতপাড়া, ঠাকুরগাঁ।


Magazine