উত্তর : মসজিদ কিংবা যে কোন নিরাপদ স্থানে মহিলা শিক্ষিকা দ্বারা শুধুমাত্র ছাত্রীদেরকে পড়ানো যায়। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘প্রত্যেক মুসলিমের উপর দ্বীনী শিক্ষা অর্জন করা ফরয’ (ছহীহ ইবনু মাজাহ, হা/২২৪; বায়হাক্বী, শু‘আবুল ঈমান, হা/১৬৬৫; মিশকাত, হা/২১৮)। তবে সহশিক্ষা শরী‘আতে জায়েয নয়। সেহেতু ছেলে-মেয়েদেরকে এক সাথে পড়ানো ঠিক হবে না। তবে তারা শিশু হলে ভিন্ন কথা। কেননা তাদের বয়স দশ বছর হলে রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বিছানা পৃথক করে দিতে বলেছেন (আবুদাঊদ, হা/৪৯৫; মিশকাত, হা/৫৭২)।
আব্দুল আলীম
গোদাগাড়ী, রাজশাহী।
