কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪৮) : ইফতারির পূর্ব মূহুর্তে জামা‘আতবদ্ধভাবে হাত তুলে দু‘আ করা যায় কি?

উত্তর : ইফতারের পূর্বে সম্মিলিতভাবে হাত তুলে দু‘আ করার কোন প্রমাণ পাওয়া যায় না। বরং তা বিদ‘আত। নির্দিষ্টভাবে ইফতারের সময় দু‘আ কবুল হয় মর্মে যে হাদীছ বর্ণিত হয়েছে তা যঈফ (যঈফ ইবনু মাজাহ, হা/১৭৫৩; মিশকাত, হা/২২৪৯)। তাছাড়া ইফতারির সময় দু‘আ কবুল হয় মনে করে খাছভাবে দু‘আ করলে রামাযানের রহমতকে খাটো করা হয়। তবে ছিয়াম পালনকারীর দু‘আ কবুল করা হয় মর্মে বর্ণিত হাদীছটি ছহীহ (ছহীহ ইবনু মাজাহ, হা/১৭৫২)। সুতরাং কেবলমাত্র ইফতারের সময়ই নয়, বরং ছিয়াম অবস্থায় যে কোন সময় দু‘আ করার বিষয়টিই প্রমাণিত হয়।

-মুহাম্মাদ আফজাল

চিরির বন্দর, দিনাজপুর।


Magazine