কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৮) : কুড়িয়ে পাওয়া টাকা-পয়সা ব্যবহারের ব্যাপারে শারঈ বিধান কী?

উত্তর : কুড়িয়ে পাওয়া জিনিসের বিষয়ে হুকুম তিন ধরনের। প্রথমত, কুড়িয়ে পাওয়া বস্ত্তটি যদি গুরুত্বপূর্ণ ও দামী কোনো ধন-দৌলত না হয় তাহলে মালিকের খোঁজ করা ছাড়াই সে সেটা থেকে উপকার গ্রহণ করতে পারে (আবুদাঊদ, হা/১৭১৭)। চাইলে মসজিদ বা মাদরাসায় দানও করতে পারে। ভালো কাজ হিসাবে তাতে দু’জনই নেকী পাবে (ছহীহ মুসলিম, হা/১০১৭; মিশকাত, হা/২১০)।

দ্বিতীয়ত, যদি কুড়িয়ে পাওয়া জিনিস পরিমাণ মতো হয় তবে মালিকের কাছে ফেরত দেওয়ার জন্য এক বছর যাবৎ প্রচার করতে হবে। না পাওয়া গেলে নিজে ইচ্ছামত ব্যবহার করতে পারে (নাসাঈ, হা/২৪৯৪; মিশকাত, হা/৩০৩৬)।

তৃতীয়ত, যদি এমন কোনো প্রণী কুড়িয়ে পাওয়া যায় যে নিজের হিফাযত নিজেই করতে পারে। ছোট হিংস্র প্রাণী থেকে নিজেকে বাঁচাতে পারে। যেমন উট ও ঘোড়া। তাহলে তাকে উঠিয়ে নিজ বাড়ীতে নিয়ে যেতে রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। বরং তাকে তার অবস্থার উপর ছেড়ে দিতে হবে (ছহীহ বুখারী, হা/২৪২৮)।

-হাসিনুর রহমান

পীরগঞ্জ, ঠাকুরগাঁও।


Magazine