কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৪) : ‘সূরা কাফিরূন কুরআন মাজীদের এক চতুর্থাংশ’-এ মর্মে প্রচলিত কথাটি কি ছহীহ হাদীছ দ্বারা প্রমাণিত?

উত্তর : হ্যাঁ, কথাটি ছহীহ হাদীছ দ্বারা প্রমাণিত। এমর্মে আনাস বিন মালিক রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘যে ব্যক্তি ক্বুল ইয়া আইউহাল কাফিরূন পাঠ করবে, সে এক চতুর্থাংশ কুরআন পাঠের সমান নেকী পাবে’ (ছহীহ তিরমিযী, হা/২৮৯৩-২৮৯৪)।

হাসিনুর রহমান

পীরগঞ্জ, ঠাকুরগাঁও।


Magazine