কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৪) : বিয়ের পরে কোন মেয়ে যদি খারাপ কাজে লিপ্ত হয়, তাহলে পাপ কার হবে? পিতা-মাতার নাকি স্বামীর?

উত্তর : বিয়ের পর কোন মেয়ে যদি স্বামী কিংবা পিতার অগোচরে কোন পাপকাজে লিপ্ত হয়, তাহলে তার পাপের ভার তার উপরেই বর্তাবে। মহান আল্লাহ বলেন, ‘কোন বোঝা (পাপ) বহনকারী অপরের বোঝা (পাপ) বহন করবে না’ (নাজম, ৩৮)। তবে স্বামীর দায়িত্বহীনতা যেমন- পর্দার ব্যবস্থা না করা, গায়রে মাহরাম লোকদের সাথে দেখা করার সুযোগ দেওয়া ইত্যাদি কারণে স্ত্রী যদি কোন পাপকাজে লিপ্ত হয়, তাহলে তার দায়ভার স্বামীর উপর বর্তাবে। আব্দুল্লাহ ইবনে ওমর রাযিয়াল্লাহু আনহু বলেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবধান! প্রত্যেকেই তোমরা দায়িত্বশীল। আর প্রত্যেকেই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। স্বামী তার পরিবারের দায়িত্বশীল। পরিবারের দায়িত্ব সম্পর্কে সে জিজ্ঞাসিত হবে। ভৃত্য তার মালিকের সম্পদের দায়িত্বশীল। সে বিষয়ে সে জিজ্ঞাসিত হবে। সুতরাং তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল। প্রত্যেকেই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে (ছহীহ বুখারী, হা/৭১৩৮; ছহীহ মুসলিম, হা/১৮২৯; মিশকাত, হা/৩৬৮৫)।

-সাবিকুন নাহার

ফুলবাড়িয়া, ময়মনসিংহ।


Magazine