উত্তর : মহিলা ও পুরুষের কাফনের কাপড়ে কোন পার্থক্য নেই। উভয়ের কাফন হচ্ছে সমপরিমাণ তিনটি কাপড়। আয়েশা রাযিয়াল্লাহু আনহা বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে কাফন দেয়া হয়েছিল তিনটি ইয়ামনী সাদা সুতী কাপড়ে। যাতে জামা ও পাগড়ী ছিল না (ছহীহ বুখারী, হা/১২৭২; ছহীহ মুসলিম, হা/৯৪১; মিশকাত, হা/১৬৩৫)। উল্লেখ্য, মহিলাদেরকে পাঁচটি কাপড় দিতে হবে বলে যে হাদীছ পেশ করা হয় তা যঈফ (যঈফ আবুদাঊদ, হা/৬৯১)। ওবায়দুল্লাহ মুবারকপুরী ইমাম শাওকানীর বক্তব্য উল্লেখ করে বলেন, কাফনের সংখ্যায় কোন নির্ভরযোগ্য হাদীছ নেই একমাত্র আয়েশা রাযিয়াল্লাহু আনহা বর্ণিত হাদীছ ব্যতীত। যা বুখারী ও মুসলিমে রয়েছে। কাজেই এর উপর আমল করাই উত্তম (মির‘আতুল মাফাতীহ, ‘জানাযা’ অধ্যায়, ৫/২৪৩-২৪৬ পৃঃ)।
-রিতন আলী
মনিরামপুর, যশোর।
