কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৭) : চিংড়ি মাছ খাওয়া কি মাকরূহ?

উত্তর : না, চিংড়ি মাছ খাওয়া মাকরূহ নয়। বরং সাগরের যেকোন প্রাণী হালাল। আল্লাহ তা‘আলা বলেন, ‘সাগরের শিকার ও তার খাদ্য হালাল করা হয়েছে তোমাদের জন্য ও সফরকারীদের জন্য’ (মায়িদাহ, ৯৬)। আবু হুরায়রা রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমুদ্র সম্পর্কে বলেছেন, ‘তার পানি পবিত্র এবং তার মৃত প্রাণী হালাল’ (আবুদাঊদ, হা/৮৩; ইবনু মাজাহ, হা/৩৮৬, মিশকাত, হা/৪৭৯)।

প্রশ্নকারী : মাসূদ ফকির

উজিরপুর, বরিশাল।


Magazine