উত্তর : না, উক্ত মর্মে কোন ছহীহ বর্ণনা পাওয়া যায় না। তবে শরীরের কোন স্থানে ব্যাথা অনুভব হলে সেখানে হাত রেখে তিনবার ‘বিসমিল্লাহ’ বলে সাতবার নিম্নের দু‘আ পড়ার কথা হাদীছে এসেছে।
أَعُوْذُ بِعِزَّةِ اللهِ وَقُدْرَتِهِ مِنْ شَرِّمَا أَجِدُ وَأُحَاذِرُ
উচ্চারণ : আঊযু বিইযযাতিল্লাহি ওয়া কুদরাতিহী মিন শাররি মা আজিদু ওয়া উহা-যিরু। অর্থ : ‘যে ক্ষতি আমি অনুভব করছি এবং আমি যার আশংকা করছি তা হ’তে আমি আল্লাহ্র মর্যাদা এবং কুদরতের মাধ্যমে আল্লাহ্র আশ্রয় প্রার্থনা করছি’ (ছহীহ মুসলিম, হা/২২০২; মিশকাত, হা/১৫৩৩)।
হাসিনুর রহমান
পীরগঞ্জ, ঠাকুরগাঁও।
