কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৪) : ‘মানুষের জন্ম যেদিন মৃত্যুও সেদিন’ এমন কথার শারঈ কোনো ভিত্তি আছে কি?

উত্তর : না, এমন কথার শারঈ কোনো ভিত্তি নাই। এটি একটি ভ্রান্ত ধারণা। তবে আদম আলাইহিস সালাম-কে মহান আল্লাহ শুক্রবারে সৃষ্টি করেছিলেন এবং সেদিনই তাকে মৃত্যুদান করেছিলেন। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘এই দিনে আল্লাহ তা‘আলা আদম আলাইহিস সালাম-কে সৃষ্টি করেছেন। এ দিনে তাকে যমীনে অবতরণ করিয়েছেন। এ দিনে তাকে মৃত্যুদান করেছেন (ইবনু মাজাহ, হা/১০৮৪; মুসনাদে আহমাদ, হা/২২৫১০; মিশকাত, হা/১৩৬৩)।

-আবুল বাশার

তাড়াশ, সিরাজগঞ্জ।


Magazine