উত্তর : নারীতে নারীতে সমকামিতায় লিপ্ত হলে এর জন্য স্পষ্ট কোন শারঈ দণ্ডবিধান নেই। কারণ এদের মধ্যে কর্তা ও কৃত ব্যক্তি নেই। তবে যেসব পাপের নির্ধারিত কোন দণ্ড নেই তার জন্য শারঈ বিধান হচ্ছে তা‘যীর তথা সতর্ককারী শাস্তি। আর তা হ’ল ১০টি বেত্রাঘাত। আবু বুরদা ইবনু নায়্যার রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘আল্লাহ্র নির্ধারিত শাস্তি ব্যতীত অন্য কোন অপরাধে দশ চাবুকের বেশি প্রয়োগ করা যাবে না’ (ছহীহ বুখারী, হা/৬৮৪৮; ছহীহ মুসলিম, হা/১৭০৮; মিশকাত, হা/৩৬৩০)।
-দেলোয়ার হোসেন
মোহনপুর, রাজশাহী।
