উত্তর : ‘আল্লাহর আরশ প্রথমে পানির উপরে ছিল’-একথা সঠিক। আব্দুল্লাহ ইবনে আমর রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘আসমানসমূহ এবং যমীন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বেই আল্লাহ তা‘আলা সৃষ্টিকুলের তাক্বদীরসমূহ লিখে রেখেছেন’। তিনি বলেন, ‘আর ঐ সময় তার আরশ ছিল পানির উপরে’ (ছহীহ মুসলিম, হা/২৬৫৩; মিশকাত, হা/৭৯)। তবে ‘প্রথমে পানি সৃষ্টি করেছেন’-একথা প্রমাণিত নয়। কেননা আল্লাহ তা‘আলা মানুষের মধ্যে সর্বপ্রথম আদম আলাইহিস সালাম-কে এবং বস্তু জগতের মধ্যে সর্বপ্রথম কলমকে সৃষ্টি করেছেন। মহান আল্লাহ বলেন, ‘যখন আপনার প্রতিপালক ফেরেশতাদেরকে বললেন, আমি মাটি হতে মানুষ (আদমকে) সৃষ্টি করব’ (ছোয়াদ, ৭১)। উবাদা বিন ছামিত রাযিয়াল্লাহু আনহু তার পিতা থেকে বর্ণনা করে বলেন, তিনি রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছেন যে, ‘আল্লাহ তা‘আলা সর্বপ্রথম কলম সৃষ্টি করেছেন’ (তিরমিযী, হা/৩৩১৯)।
-ইদ্রিস আলী, পুঠিয়া, রাজশাহী।
