কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৯): রামাযানের কাযা ছিয়ামগুলো পালন করার জন্য কি সময় নির্ধারণ করা আছে? যেমন- পরের রামাযানআসা পর্যন্ত, নাকি মৃত্যুর আগে পালন করলেই হবে?

উত্তর: ছুটে যাওয়া ছিয়াম কাযা করতেই হবে, যত তাড়াতাড়ি কাযা করা সম্ভব। কেননা তা ফরয বিধান। আয়েশা রাযিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন, আমার উপর রামাযানের যে কাযা হয়ে যেত তা পরবর্তী শা‘বান ব্যতীত আমি আদায় করতে পারতাম না। ইয়াহইয়া বলেন, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর ব্যস্ততার কারণে কিংবা নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সঙ্গে ব্যস্ততার কারণে (ছহীহ বুখারী, হা/১৯৫০)। তবে দেরি করাতে কোনো সমস্যা নেই।

প্রশ্নকারী : মো. মুশাররফ

বগুড়া।

Magazine