উত্তর : গর্ভস্থ সন্তান নষ্ট করা অর্থ সন্তান হত্যা করা, যা শরী‘আতে স্পষ্ট হারাম ও মহাপাপ। আল্লাহ তা‘আলা বলেন, ‘তোমরা দরিদ্রতার ভয়ে নিজেদের সন্তানদেরকে হত্যা করো না। কেননা আমিই তোমাদেরকে ও তাদেরকে জীবিকা দিয়ে থাকি। নিশ্চয়ই তাদেরকে হত্যা করা মহাপাপ’ (ইসরা, ১৭/৩১)। আব্দুল্লাহ রাযিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে জিজ্ঞেস করলাম, আল্লাহর নিকট সর্বাপেক্ষা বড় পাপ কোনটি? তিনি বললেন, আল্লাহর সাথে অংশীদার স্থির করা অথচ তিনি তোমাকে সৃষ্টি করেছেন। আমি বললাম, এটা তো বড় পাপ বটে। এরপর কোনটি? তিনি বললেন, আপন সন্তানকে এ আশঙ্কায় হত্যা করা যে, সে তোমার খাবারে অংশগ্রহণ করবে’ (ছহীহ বুখারী, হা/৪৪৭৭; ছহীহ মুসলিম, হা/৮৭)। সুতরাং যদি শয়তানের প্ররোচনায় কারও দ্বারা এমন অপরাধ সংঘটিত হয়েই যায়, তাহলে তার উচিত এমন আচরণ পরিহার করার দৃঢ় প্রত্যয় নিয়ে খালেছ অন্তরে আল্লাহর নিকট তওবা করা। ইনশাআল্লাহ তিনি তাকে ক্ষমা করবেন। মহান আল্লাহ বলেন, ‘হে ঈমানদারগণ! তোমরা যারা নিজেদের উপর যুলুম করেছ, তারা আল্লাহর করুণা হতে নিরাশ হয়ো না। নিশ্চয় আল্লাহ সমস্ত পাপ ক্ষমা করে দিবেন। নিশ্চয় তিনিই মহা ক্ষমাশীল, পরম দয়ালু’ (আয-যুমার, ৩৩/৫৩)।
-নাম প্রকাশে অনিচ্ছুক
চট্টগ্রাম সদর।
