কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৩) : স্ত্রীকে তালাক দেয়া ৫ মাস হল। এখন কি তাকে ফিরিয়ে নেওয়া বৈধ হবে?

উত্তর : কোন ব্যক্তি যদি স্ত্রীকে একবার বা দুইবার তালাক দেয় তাহলে, সে তার স্ত্রীকে নতুন বিবাহ ও নতুন মহরের মাধ্যমে ফিরিয়ে নিতে পারে। আল্লাহ তা‘আলা বলেন, ‘তালাক দুইবার, অতঃপর স্ত্রীকে হয় বিহিতভাবে রাখতে হবে অথবা সুন্দরভাবে পরিত্যাগ করতে হবে’ (আল-বাক্বারাহ, ২২৯)। অতএব, প্রথমবার ও দ্বিতীয়বার তালাক দেওয়ার পাঁচ মাস পর ফিরিয়ে নিতে কোন সমস্যা নেই। আর যদি তৃতীয়বারের মতো তালাক দিয়ে থাকে তাহলে, যদি স্বাভাবিক গতিতে অন্য কোন পুরুষের সাথে সেই মহিলার বিবাহ হয় এবং সেই ব্যক্তি ঐ মহিলার সাথে ঘর-সংসার করার পর পূর্ব কোন পরিকল্পনা ছাড়াই স্বাভাবিকগতিতে তিন হায়েযে তিন তালাক দেয় এবং ইদ্দত পার হয়ে যায় তাহলে সে তার প্রথম স্বামীর জন্য হালাল হবে অন্যথা নয় (আল-বাক্বারাহ, ২৩০; ছহীহ বুখারী, হা/৫৩৩২; ছহীহ মুসলিম, হা/৩৭২৬)।

রাজু আহমেদ

জয়দেবপুর, গাজীপুর।


Magazine