উত্তর : ফরয ছালাত আদায়ের ক্ষেত্রে কাতারবদ্ধ হওয়া ওয়াজিব (আবুদাঊদ, হা/৬৮২; মুসনাদে আহমাদ, হা/১৮০০৫)। তবে কেউ যদি সামনের কাতার পূর্ণ হওয়ার পরে আসে এবং তার সাথে অন্য কেউ না থাকে তাহলে সে কাতারের পিছনে একাকী ছালাত আদায় করবে (বুখারী, হা/৭৮৩; আবুদাউদ, হা/৬৮৩)। উল্লেখ্য যে, কাতার পূর্ণ হওয়ার কারণে সামনে থেকে কাউকে টেনে নিবে এই মর্মে বর্ণিত হাদীছটি যঈফ।
-আসাদুযযামান
নীলফামারী।
