উত্তর : বিবাহতে হলুদ মাখতে হবে, এটা শারঈ কোনো যরূরী বিধান নয়। আব্দুর রহমান বিন আউফ রাযিয়াল্লাহু আনহু নববিবাহিতা স্ত্রীর সাথে মেলামেশা করার কারণে তার অজানতেই এই হলুদ রংটি গায়ে লেগে যায় (বুখারী, হা/৬৩৮৬; মুসলিম, হা/১৪২৭)। তবে কেউ মাখতে চাইলে মাখতে পারে। কিন্তু অবশ্যই হয় তাকে নিজে মাখতে হবে আর নারী হলে অবশ্যই মাহরাম নারী হতে হবে। যেমন ছেলের মা-খালা ছেলের গায়ে হলুদ মাখাতে পারে। কিন্তু আমাদের সমাজে গায়ে হলুদের নামে যে আনুষ্ঠানিকতা চলে এবং পাশাপাশি বেহায়াপনার যে প্রচলন আছে, তা নিতান্তই শরী‘আত বিরোধী কাজ (ইসলাম প্রশ্ন উত্তর কম. প্রশ্ন নং: ১৩৫৬৭২, তত্ত্বাবধানে শায়খ ছালেহ আল-মুনাজ্জিদ)।
-সোহেল রানা
মিরের চর, সুন্দরপুর, চাঁপাইনবাবগঞ্জ।
