কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৬) : ফেরাঊন কোন সাগরে ডুবে মারা যায়?

উত্তর : অভিশপ্ত ফেরাঊন কোথায় ডুবে মারা গেছে সে বিষয়ে সমাজে বহুল প্রচলিত একটি ভুল তথ্য হল, সে নীল নদে ডুবে মারা গেছে। যা আদৌ ঠিক নয়। কেননা সে কোন নদ বা নদীতে ডুবে মারা যায়নি। বরং আল্লাহ তাকে সাগরে ডুবিয়ে মেরেছিলেন। আর তা ছিল ‘কুলজুম সাগর’ বা ‘বাহরে আহমার’। আল্লাহ তা‘আলা বলেন, আর আমি বনী ইসরাঈলদেরকে সমুদ্র পার করে দিলাম। আর ফেরাঊন ও তার দলবল বাড়াবাড়ি ও শত্রুতাবশতঃ তাদের পিছু নিল। অতঃপর যখন সে ডুবতে শুরু করল তখন বলল, বনী ইসরাঈলগণ যে সত্তার উপর ঈমান এনেছে আমিও সেই সত্তার উপর ঈমান আনলাম; যিনি ছাড়া আর কোন উপাস্য নেই, আর আমি মুসলমানদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম। এখন (এমন কথা বলছ)! এর আগে তুমি আমার নাফরমানী করেছ এবং তুমি ছিলে ফিৎনা-ফাসাদ সৃষ্টিকারীদের অন্তর্ভুক্ত। আজ আমি তোমার দেহকে উদ্ধার করব (বাঁচিয়ে দেব) যেন তুমি তোমার পরবর্তীদের জন্যে নিদর্শন হয়ে থাক (ইউনুস, ৯০-৯২)।

সাবিকুন নাহার

ফুলবাড়িয়া, ময়মনসিংহ।


Magazine