কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১২) : আমার বাবা মামার কাছ থেকে যৌতুকের টাকা নিয়ে বাড়ী করেছে। এই বাড়ী ভাড়ার টাকা দিয়ে আমরা সাংসারিক খরচ-খরচা করে থাকি। এটি কি হালাল হবে?

উত্তর : যৌতুক একটি জঘণ্য সামাজিক ব্যাধি। যা অন্যায়ভাবে মানুষের সম্পদ ভক্ষণ করার শামিল। এ থেকে বিরত থাকা যরূরী। মহান আল্লাহ বলেন, ‘হে ঈমানদারগণ! তোমরা একে-অন্যের সম্পদ অন্যায়ভাবে গ্রাস কর না। তবে উভয়ের সম্মতিতে ব্যবসায়ের মাধ্যমে হলে ভিন্ন কথা’ (নিসা, ২৯)। তাই যৌতুক নিয়ে বাড়ী নির্মাণ করার কাজটি জায়েয নয়। সুতরাং সন্তানদের জন্য এই হারাম উপার্জন থেকে উপকার গ্রহণ করা বৈধ হবে না।

-তামিম আহমেদ

নওগাঁ সদর।


Magazine