কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩): আমার মামাতো বোন পালিয়ে এক ছেলেকে বিয়ে করেছে। তাকে তার হাসবেন্ড থেকে আলাদা করার জন্য কবিরাজ এর মাধ্যমে জাদু করা হয়। কবিরাজ কিছু একটা জিনিস দিয়েছিল। সেটা কবরের মধ্যে ঢুকিয়ে দিতে বলেছিল। তখন আমার মামা আর আমি কবরস্থানে গিয়ে কবরের ভিতর এটা ঢুকিয়ে দিয়ে এসেছিলাম। আমি যেতে চাইনি, আমার মামা বাধ্য করেছিল তার সাথে যেতে। এতে কি আমার পাপ হবে? আমার মামা কয়েকদিন আগে মারা গিয়েছে। এখন তার জন্য কোনো কিছু করার আছে কি?

উত্তর: ইসলামী শরীআতে জাদুকে কঠোরভাবে হারাম করা হয়েছে এবং তা ঈমান ভঙ্গের কারণ। তাতে ইচ্ছায়, অনিচ্ছায়, এমনকি বাধ্য হয়েও অংশগ্রহণ করা যাবে না। যদি কেউ কোনোভাবে জাদুর সাথে জড়িত হয়ে থাকে বা তাতে সহযোগিতা করে, তাহলে যত দ্রুত সম্ভব আল্লাহ তাআলার কাছে তওবা করে নিতে হবে (আল-বাকারা, ২/১০২)। আর কোনো ব্যক্তি যদি জাদু করে বা জাদুতে বিশ্বাস করে তার দ্বারা সহযোগিতা নিয়ে মারা যায়, তাহলে তার জন্য জীবিতদের করণীয় হচ্ছে তার জন্য ক্ষমা প্রার্থনা করা, তার পক্ষ থেকে দান-খায়রাত করা ইত্যাদি।

-নাম প্রকাশে অনিচ্ছুক।



Magazine