উত্তর : সাহারীর সময় মানুষকে জাগানোর নামে মাইকে গজল গাওয়া, কুরআন তেলাওয়াত করা, বক্তব্য দেওয়া ও সাইরেন বাজানো ইত্যাদির শারঈ কোনো ভিত্তি নেই। এগুলো সবই বিদ‘আতী কার্যক্রম (ফাতহুল বারী, হা/৬২২-৬২৩-এর ব্যাখ্যা দ্রঃ ২/১২৩ পৃঃ)।
রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সময়ে সাহরীর জন্য আযান দেয়া হত। আব্দুল্লাহ ইবনে ওমর রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘নিশ্চয় বেলাল গভীর রাতে আযান দেয় অতএব তোমরা খাও ও পান করো যতক্ষণ না উম্মে মাকতূম আযান দেয় (ছহীহ বুখারী, হা/৭২৪৮)। অতএব বিদা‘আতী পন্থা পরিত্যাগ করে সুন্নাতের উপর আমল করতে হবে।
-হোসাইন আহমাদ
শাহজাহানপুর, বগুড়া।
