কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২০) : বাড়ি থেকে গাড়ী যোগে প্রায় ১০০ কিমি পথ অতিক্রম করে পরীক্ষা দিতে যেতে হয়। পরীক্ষা শুরু হয় বেলা ১ টায় এবং শেষ হয় বিকাল ৫ টায়। এ কারণে যোহর, আছর ও মাগরিবের ছালাত সঠিক সময়ে আদায় করতে পারি না। আমি কি ফজরের ছালাতের পরপরই উক্ত তিন ওয়াক্ত ছালাত একসাথে আদায় করতে পারি? এ ব্যাপারে করণীয় কী?

উত্তর : ফজর ছালাতের পরপরই উক্ত তিন ওয়াক্ত ছালাত একসাথে আদায় করা যাবে না। তবে এ সময় পরীক্ষার হলে যাওয়ার পূর্বে যোহরের ওয়াক্ত হওয়া মাত্রই যোহর ও আছরকে জমা করতে পারে। কেননা রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কারণ ছাড়াই দুই ছালাতকে একসাথে জমা করেছেন। ইবনু আববাস রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত্রুর ভয় ও বৃষ্টির কারণ ছাড়াই মাদীনাতে যোহর, আছর, মাগরিব ও এশার ছালাত একত্রে আদায় করেছেন। ইবনু আববাস রাযিয়াল্লাহু আনহু-কে এর কারণ জিজ্ঞেস করা হলে তিনি বলেন, তার উম্মত যেন কোনো অসুবিধায় না পড়ে সেজন্যই তিনি এরূপ করেন (আবুদাঊদ, হা/১২১১; তিরমিযী, হা/১৮৭)।

-রুবেল মিঞা

 মহাদেবপুর, নওগাঁ।


Magazine