কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪৪) : প্রচলিত যে টিকা বাচ্চাদের দেওয়া হয়, সেটা দেওয়া যাবে কি?

উত্তর : হাম, রুবেলা, পোলিও, হেপাটাইটিস, হুপিংকাশি, নিউমোনিয়া, ইনফ্লুয়েঞ্জা ইত্যাদি ভয়াবহ অসুখের ফলে এক সময় সারাবিশ্বে অগণিত লোক মারা যেত কিংবা পঙ্গুত্ব বরণ করত। চিকিৎসা বিজ্ঞান একসময় টিকা আবিষ্কার করতে সক্ষম হয়। এই আবিষ্কারের ফলে মহামারি আকারে শিশু ও প্রাপ্ত বয়স্ক মানুষের মৃত্যুহার অনেক কমে এসেছে। তাই চিকিৎসা হিসাবে এই টিকা গ্রহণে কোন সমস্যা নেই। (মাজমূউ ফাতাওয়া ইবনু বায, ৬/২১)। অনেকেই দাবী করেছেন যে, রোগ হওয়ার পূর্বে এই ধরনের ভ্যাকসিন বা টিকা গ্রহণ করা জায়েয নয়। তাদের এই দাবী ঠিক নয়। কেননা রোগের প্রতিষেধক হিসাবে পূর্ব প্রস্ত্ততি গ্রহণ করা যেতে পারে। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি সকালে সাতটি আজওয়া খেজুর খাবে, সেই দিন বিষ কিংবা যাদু তার কোন ক্ষতি করতে পারবে না’ (ছহীহ মুসলিম, হা/২০৪৭; মিশকাত, হা/৪১৯০)। তবে টিকা যদি ইয়াহূদী-খ্রীস্টানদের পরিকল্পনায় হয়ে থাকে অর্থাৎ যার প্রতিক্রিয়া এক পর্যায়ে প্রকাশ পাবে (যেমন সন্তান না হওয়া বা কম হওয়া, পঙ্গুত্ব বরণ করা বা শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়া) তাহলে এমন টিকা গ্রহণ করা থেকে বেঁচে থাকতে হবে।

-সুমা

ফুলবাড়িয়া, ময়মনসিংহ।


Magazine