উত্তর : হ্যাঁ, উক্ত বিবাহ জায়েয হবে। কেননা কন্যাটি তার জন্য মাহরাম বা বিবাহ হারাম এমন মহিলাদের অন্তর্ভুক্ত নয়। কেননা যে সকল মহিলাকে বিবাহ করা হারাম তাদের বর্ণনা আল্লাহ সুস্পষ্টভাবে দিয়ে দিয়েছেন। অতঃপর বর্ণনার শেষান্তে বলেছেন, ‘উল্লেখিত নারীগণ ব্যতীত বাকী সকল নারীকে বিবাহ করা তোমাদের জন্য হালাল করা হয়েছে’ (আন-নিসা, ৪/২৩)। সুতরাং এমন মেয়েকে বিবাহ করাতে শারঈ কোনো বাধা নেই।
-কাওসার তানজীর
