কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৯) : একটি মাসিক পত্রিকার প্রশ্নোত্তর বিভাগে আব্দুল্লাহ ইবনু ওমর রাযিয়াল্লাহু আনহু হতে মারফূ‘ সূত্রে বলা হয়েছে, ‘কোন ব্যক্তি দৈনিক ২০ জনকে সালাম দিলে তার জন্য জান্নাত অবধারিত হয়ে যায়’। হাদীছটি কি ছহীহ?

উত্তর : এ মর্মে ত্বাবারাণী আওসাতে বর্ণিত হাদীছটি যঈফ। কেননা এ হাদীছের সনদে মাসলামা ইবনু আলী নামক একজন বর্ণনাকারী রয়েছেন যিনি দুর্বল রাবী (মাজমাঊল যাওয়ায়েদ, ৮/৬৫ পৃঃ, হা/১২৭৩৪; ত্বাবারাণী, হা/২২৪৭২)।

-রোকনুযযামান,

সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া।


Magazine