কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৯) : কাফের ও মুশরিকের মধ্যে পার্থক্য কী?

উত্তর : কাফির বলা হয় ঐ ব্যক্তিকে যে সত্যকে অস্বীকার করে। যেমন, ছালাত, ছিয়াম, হজ্জ, যাকাত ইত্যাদিকে অস্বীকার করা। পক্ষান্তরে মুশরিক বলা হয়, ঐ ব্যক্তিকে যে কিছু ইবাদত আল্লাকে ছাড়া অন্যের জন্য সম্পাদন করে। যেমন মৃত ব্যক্তি অথবা, জিনের কাছে সাহায্য চাওয়া। অন্য কাউকে বিপদ থেকে উদ্ধারকারী মনে করা ইত্যাদি। তবে মুশরিককেও কাফের বলা হয়। যেমন, মহান আল্লাহ বলেন, ‘যে কেউ আল্লাহ ছাড়া অন্য উপাস্যকে ডাকে তার কাছে যার প্রমাণ নাই, তার হিসাব তার পালনকর্তার কাছে। নিশ্চয়ই কাফেররা সফলকাম হবে না’ (মুমিন, ১১৭)। অনুরূপ কাফিরকেও মুশরিক বলা হয়। মহান আল্লাহ বলেন, ‘তিনি প্রেরণ করেছেন আপন রাসূলকে হেদায়াত ও সত্য দ্বীন সহকারে, যেন এদ্বীনকে অপরাপর দ্বীনের উপর জয়যুক্ত করেন, যদিও মুশরিকররা অপছন্দ করে’ (তওবা, ৩৩)।

আব্দুল কাদের

কুমারখালী, কুষ্টিয়া।


Magazine