কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২) : আমার পিতার জানাযার ছালাত পড়ানোর সময় ১ম তাকবীর দিয়ে ছানা, সূরা ফাতিহা ও ইখলাছ পড়েছি; ২য় তাকবীর দিয়ে দরূদ এবং ৩য় তাকবীর দিয়ে মাইয়্যেতের জন্য পঠিতব্য দু‘আ পাঠ শেষে ভুলবশতঃ ৪র্থ তাকবীর না দিয়েই সালাম ফিরিয়ে ছালাত শেষ করেছি। এখন করণীয় কী?

উত্তর : জানাজার ছালাতে ভুল হলে তার কোন সংশোধনী নেই। তবে চার তাকবীরের স্থলে তিন তাকবীর দিয়ে সালাম ফিরালে এবং তাৎক্ষণিকভাবে তা অবগত হলে পুনরায় ক্বিবলাকে সামনে করে ৪র্থ তাকবীর দিয়ে সালাম ফিরাবে। হুমাইদ রাহিমাহুল্লাহ বলেন, আনাস রাযিয়াল্লাহু আনহু আমাদেরকে নিয়ে (জানাযার) ছালাত আদায় করলেন। এতে তিনি তিন তাকবীর দিয়ে সালাম ফিরালেন। এ বিষয়ে তাকে বলা হলে তিনি পুনরায় ক্বিবলাকে সামনে করলেন এবং ৪র্থ তাকবীর দিয়ে সালাম ফিরালেন (ছহীহ বুখারী, ২৩ নং পর্ব, ৬৪ নং অধ্যায়)। তবে ছালাতের স্থান ত্যাগ করলে পুনরায় তাকবীর দেয়ার প্রয়োজন নেই (ফিক্বহুস সুন্নাহ, ১/২৭৭ পৃঃ)।

-সানোয়ার হোসেন

ডিমলা, মুন্সিগঞ্জ।


Magazine