উত্তর: কাটতে পারবে। উম্মু সালামা রাযিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যখন যিলহজ্জ মাসের চাঁদ দেখবে, আর তোমাদের কেউ যদি কুরবানী করার মনস্থ করে, তাহলে সে যেন চুল কিংবা নখ না কাটে’ (ছহীহ মুসলিম, হা/১৯৭৭)। সুতরাং উক্ত বিষয়টি শুধু কুরবানীদাতার ক্ষেত্রে প্রযোজ্য। আর ভুলবশত কুরবানীদাতা চুল কেটে ফেললে তার কোনো কাফফারা নেই (আল-বাকারা, ২/২৮৬)।
প্রশ্নকারী : খলিলুর রহমান
ফরিদপুর।
