কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৬) : জনৈক আলেম বলেন, কোন ব্যক্তির বয়স যখন ৬০ বা ৭০ বছর হয় তখন তার গুনাহ লেখা হয় না। একথা কি সঠিক?

উত্তর : না, উক্ত বক্তব্যের শারঈ কোন ভিত্তি নেই। কেননা তিন শ্রেণীর মানুষ ব্যতীত সকলের পাপ লিখে রাখা হয়। আয়েশা রাযিয়াল্লাহু আনহা হতে বর্ণিত। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘তিন প্রকার লোকের উপর থেকে কলম উঠিয়ে নেয়া হয়েছে। (অর্থাৎ আল্লাহ তাদের ভালো-মন্দ কোনটির জন্য প্রতিদান দিবেন না) (১) নিদ্রিত ব্যক্তি, যতক্ষণ না সে জাগ্রত হয় (২) পাগল এবং (৩) অপ্রাপ্ত বয়স্ক বালক, যতক্ষণ না সে বালেগ হয় (আবুদাঊদ, হা/৪৩৯৮; তিরমিযী, হা/১৪২৩; ইবনু মাজাহ, হা/২০৪১; মিশকাত, হা/৩২৮৭)।

প্রশ্নকারী : আব্দুল আলীম

গোদাগাড়ী, রাজশাহী।



Magazine