উত্তর: মৃত ব্যক্তির ক্ষমা প্রার্থনার জন্য রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নির্ধারিত কোনো সময় নেই, বরং একাধিক হাদীছ প্রমাণ করে রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময় ক্ষমা চাইতেন, এমনকি করবস্থানে গিয়েও। আর রামাযানে মৃত ব্যক্তির নামে খাছ করে কিছু করার আমল প্রমাণিত নয়; বরং তা বিদআত। তবে ক্ষমা প্রার্থনা করা ও দান করা যায়। আয়েশা রাযিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, জনৈক ব্যক্তি নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বললেন, আমার মা হঠাৎ মৃত্যুবরণ করেছেন। আমার ধারণা হয় যে, যদি তিনি কথা বলতে পারতেন তবে ছাদাকা করতেন। আমি কি তার পক্ষ হতে ছাদাকা করব? আল্লাহর রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ‘হ্যাঁ, তার পক্ষ হতে ছাদাকা করতে পার’ (ছহীহ বুখারী, হা/২৭৬০)।
প্রশ্নকারী : বুলবুল, ঢাকা।
