উত্তর : অর্থনৈতিক বিনিময়ের শর্তে এ ধরনের চুক্তি কিংবা অছিয়ত শরী‘আতসম্মত নয়। এতে আদম সন্তানের মানের হানি হয়।
যা পাপের অন্তর্ভুক্ত। আয়েশা রাযিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘মৃতের হাড় ভাঙা জীবিতদের হাড় ভাঙার মতোই’ (আবুদাঊদ, হা/৩২০৭; মিশকাত, হা/১৭১৪; বুলূগুল মারাম, হা/৫৯৯)। এই হাদীছ থেকে প্রমাণিত হয় যে, জীবিত মানুষের অঙ্গহানী করলে যেমন পাপ হয়, মৃত মানুষের অঙ্গহানী করলেও তেমন পাপ হয়। তবে মৃত মানুষের অঙ্গ জীবিত মানুষকে দেওয়া যেতে পারে নিমেণাক্ত শর্তানুসারে (১) কোনো প্রকার অর্থনৈতিক বিনিময় থাকা যাবে না। (২) জীবিত লোকটির বাঁচার সম্ভাবনা থাকলে (৩) মৃত ব্যক্তির মরণপূর্ব অনুমতি থাকলে (৪) গ্রহীতা রাযী ও খুশি থাকলে (৫) উক্ত অঙ্গ ছাড়া অন্য কোনো চিকিৎসা নেই প্রমাণিত হলে এবং (৬) দক্ষ ডাক্তার এ ব্যাপারে নিশ্চিত হলে (আল-ফিক্বহুল ইসলাম, পৃ. ১১০; বাক্বারাহ ১৭৩)।
-আওয়াল হোসেন
নবাবগঞ্জ-১৩২০, ঢাকা।
