কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৫): যোগ্য প্রার্থী হলে কোনো নেতার মাধ্যমে সুপারিশ করে চাকরি নেওয়া যাবে কি?

উত্তর: যদি কোনো ব্যক্তি প্রকৃতপক্ষে যোগ্য ও অধিকারী হন এবং সুপারিশের মাধ্যমে কেবল তার ন্যায্য অধিকার নিশ্চিত করা হয়, তাহলে তা বৈধ। আল্লাহ তাআলা বলেন, ‘নিশ্চয়ই আল্লাহ তোমাদের নির্দেশ দেন, আমানত তার হক্বদারের কাছে পৌঁছে দিতে’ (আন-নিসা, ৪/৫৮)। কিন্তু যদি সুপারিশের মাধ্যমে অযোগ্য ব্যক্তিকে চাকরি দেওয়া হয় বা অন্য যোগ্য ব্যক্তির অধিকার নষ্ট করা হয়, তাহলে তা হারাম। আল্লাহ তাআলা বলেন, ‘তোমরা নেককাজ ও তাক্বওয়ার কাজে একে অপরকে সহযোগিতা করো; পাপ ও সীমালঙ্ঘনের কাজে সহযোগিতা করো না’ (আল-মায়েদা, ৫/২)। যে ব্যক্তি কোনো মানুষের জন্য তার ন্যায্য অধিকার আদায়ে সুপারিশ করে, সে ছওয়াবের অধিকারী হবে। আর যে ব্যক্তি এমন বিষয়ে সুপারিশ করে, যার সে অধিকারী নয়, তাহলে সে যুলমের কাজে সহযোগিতা করে (মাজমূউ আল-ফাতাওয়া, ৩১/৩৫৭–৩৫৮)।

প্রশ্নকারী :  আমিনুল ইসলাম, পাবনা।


Magazine