উত্তর : এমতাবস্থায় ওযূ হবে না এজন্য যে, হাদীছের বিবরণ হলো, ওযূর সময় অঙ্গগুলো ধৈত করার ব্যাপারে ধারাবাহিকতা বজায় রাখতে হবে। কেননা রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক অঙ্গ ধৌত করার কিছুক্ষণ পরে অপর অঙ্গ ধৌত করেছেন মর্মে কোনো প্রমাণ পাওয়া যায় না। অতএব ওযূর ধারাবাহিকতা বজায় না থাকলে ওযূ বাতিল হবে।
-আক্বীমুল ইসলাম
জোতপাড়া, ঠাকুরগাঁও।
