উত্তর : জ্বি, এ ইমাম ছাহেব তাদের জন্য অপেক্ষা করতে পারেন। আনাস রাযিয়াল্লাহু আনহু থেকে বণিত, ‘একদা ইক্বামত হয়ে যাওয়ার পর রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসজিদের এক পাশ্বের একজন লোকের সাথে গোপনীয় আলাপ করছিলেন। তিনি যখন ছালাতের জন্য দাঁড়ালেন, তখন লোকজন ঘুমিয়ে পড়েছিল’ (ছহীহ বুখারী, হা/৬৪২; ছহীহ মুসলিম, হা/৩৭৬)।
আবু হুরায়রা রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, ‘একদা ইক্বামত দেয়া হল এবং লোকেরা কাতার সোজা করে দাঁড়াল, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বের হয়ে এসে (ভুলবশত) জুনুবী অবস্থায় ইমামতির জন্য এগিয়ে গেলেন। (হঠাৎ স্মরণ হলে) বললেন, তোমরা তোমাদের জায়গায় দাঁড়িয়ে থাক। বাড়ী ফিরে গিয়ে গোসল করলেন। অতঃপর বের হয়ে আসলেন, এমতাবস্থায় তার মাথা থেকে ফোঁটা ফোঁটা পানি ঝরছিল। এরপরে তিনি তাদের নিয়ে ছালাত আদায় করলেন’ (ছহীহ বুখারী, হা/৬৪০)। বরং অপেক্ষা করা উচিত। জাবের ইবনু আব্দুল্লাহ রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার ছালাতে মাঝে মাঝে যখন দেখতেন লোকেরা জমা হয়ে গেছে, তখন তিনি তাড়াতাড়ি ছালাত পড়ে নিতেন। আর যখন দেখতেন লোকেরা দেরী করছে, তখন তিনি বিলম্বে ছালাত পড়তেন’ (ছহীহ বুখারী, হা/৫৬০, ছহীহ মুসলিম, হা/৬৪৬)।
-মামুনুর রশীদ
নিয়ামতপুর, নওগাঁ।
