উত্তর: মুসাফির ব্যক্তির কছর করাই সুন্নাত। মুসাফির চার রাকআত বিশিষ্ট ছালাত কছর করবে, যখন সে এমন দূরত্ব অতিক্রম করে যাকে তার এলাকার মানুষের প্রচলিত রীতিতে ‘সফর’ বলা হয়। কেননা শরীআতে কছর করার জন্য নির্দিষ্ট কোনো দূরত্ব নির্ধারণকারী স্পষ্ট দলীল নেই (আল-ফাতওয়া আল-কুবরা ইবনে তাইমিয়্যাহ, ৫/৫২৫)। সুতরাং উক্ত সফরে যোহর ও আছর ছালাতকে ২+২ রাকআত করে একসাথে পড়া যায়। তবে ভিন্ন ভিন্ন ইকামত হতে হবে। আব্দুল্লাহ ইবনু আব্বাস রাযিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সফর অবস্থায় চলার পথে থাকতেন, তখন তিনি যোহর ও আছরের ছালাত একত্রে আদায় করতেন এবং মাগরিব ও এশার ছালাতও একত্রে আদায় করতেন (ছহীহ বুখারী, হা/১১০৭)।
-রিফাত বিন শামছুর
আড়িয়া বাজার, শাজাহানপুর, বগুড়া।
