কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪৬): কিয়ামতের পূর্বে সঊদী আরবে দুজন রাজপুত্র একে অপরের সাথে সম্পদ নিয়ে দ্বন্দ্বে লিপ্ত হবে। তখন ইমাম মাহদীর আগমন ঘটবে, এ রকম একটি হাদীছ অনেকে বলে থাকে। এটি কতটুকু সত্য?

উত্তর: এমর্মে কোনো ছহীহ হাদীছ বর্ণিত হয়নি। এটি একটি বানোয়াট মিথ্যা কথা। তবে ইবনু মাজাহতে ইমাম মাহদীর আবির্ভাবের সময় একটি খনিজ সম্পদের নিকট পরপর তিনজন খলীফার পুত্র নিহত হবে মর্মে একটি যঈফ হাদীছ রয়েছে (ইবনু মাজাহ, হা/৪০৮৪)।

প্রশ্নকারী : মাসুদ রানা

ভাতেশ্বর, বরুড়া, কুমিল্লা।

Magazine