কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৫০) : রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ইস্তিগফারটি দৈনিক ৭০ বা ১০০ বার পাঠ করতেন?

উত্তর : বিভিন্ন ছহীহ হাদীছ থেকে বুঝা যায় যে, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিগফারের জন্য ৭০ থেকে ১০০ বার পর্যন্তأَسْتَغْفِرُ اللهَ وَأَتُوبُ إِلَيْهِ দু‘আটি পড়তেন। আবুদাঊদে এসেছে, তিনি একই মজলিসে رَبِّ اغْفِرْ لِى وَتُبْ عَلَىَّ إِنَّكَ أَنْتَ التَّوَّابُ الرَّحِيمُ দু‘আটি ১০০ বার পড়তেন (আবুদাঊদ, হা/১৫১৬; তিরমিযী, হা/৩৪৩৪; ইবনে মাজাহ, হা/৩৮১৪)। সুনানে দারেমীর বর্ণনায় আবু ইসহাক্ব বলেন, আমি আবু মূসার দুই ছেলে আবু বুরদা ও আবুবকরের নিকট হাদীছ বর্ণনা করেছি, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘আমি ১০০ বার আল্লাহর কাছে أَسْتَغْفِرُ اللهَ وَأَتُوبُ إِلَيْهِ বলে ক্ষমা প্রার্থনা করি’ (সুনানে দারেমী, হা/২৭২৩, সনদ জায়্যেদ)। কাছাকাছি এই ধরনের বর্ণনা এসেছে ছহীহ বুখারীতে। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘আমি দিনে ৭০ বারেরও বেশি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি ও তার কাছে তওবা করি’ (ছহীহ বুখারী, হা/৬৩০৭; ইবনে মাজাহ, হা/৩৮১৫)। তবে ইবনে মাজাহতে ১০০ বারের কথা বলা হয়েছে।

-নাজনীন পারভীন

আক্কেলপুর, জয়পুরহাট।

Magazine