উত্তর: রোগী মার্কেটিং করে ডায়াগনস্টিক সেন্টারের পক্ষ থেকে রেফারেন্সদাতা কমিশন বা পার্সেন্ট গ্রহণ করা সম্পূর্ণ প্রতারণা-যুলম এবং ঘুষের অন্তর্ভুক্ত, যা হারাম। কেননা তাতে রোগীর জন্য উপযুক্ত ডায়াগনস্টিক সেন্টার নির্বাচন না করা, পরীক্ষা-নিরীক্ষায় ন্যায্য ব্যয়ের চেয়ে অতিরিক্ত টাকা হাতিয়ে নেওয়া, প্রয়োজনের অতিরিক্ত টেস্ট দেওয়া এবং রোগীর সাথে খেয়ানত করা হয়। আল্লাহ তাআলা বলেন, ‘হে ঈমানদারগণ! তোমরা একে অন্যের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করো না’ (আন-নিসা, ৪/২৯)। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুষদাতা ও ঘুষগ্রহীতার উপর অভিশাপ করেছেন (আবূ দাঊদ, ৩৫৮০)। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি তার (মুসলিম) ভাইকে কোনো পরামর্শ দিল, অথচ সে জানে তার জন্য অন্য কিছু বেশি কল্যাণকর, তাহলে সে তার সাথে খেয়ানত করল’ (আবূ দাঊদ, হা/৩৬৫৭)।
প্রশ্নকারী : শাহিদুল ইসলাম
কালিহাতী, টাঙ্গাইল।
