উত্তর : মৃত ব্যক্তিকে গোসল করালে গোসলদানকারীর জন্য গোসল করা সুন্নাত (ইবনু মাজাহ, হা/১৪৬৩; মিশকাত, হা/৫৪১)। তবে যদি কেউ গোসল না করতে চায়, তাহলে তার জন্য দুই হাত ধুয়ে ফেলাই যথেষ্ট হবে। ইবনু আববাস রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যখন তোমরা তোমাদের মৃত ব্যক্তিকে গোসল করাবে তখন তোমাদের উপর গোসল করা যরূরী নয়। কেননা তোমাদের (মুসলিমদের) মৃত ব্যক্তি অপবিত্র নয়। সুতরাং তোমাদের হস্তদ্বয় ধুয়ে ফেলাই তোমাদের জন্য যথেষ্ট হবে’ (মুসতাদরাকে হাকিম, হা/১/৩৮৬) ইবনু ওমর রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন ‘আমরা মৃত ব্যক্তিকে গোসল করাতাম অতঃপর আমাদের মধ্যে থেকে কেউ গোসল করত, আবার কেউ গোসল করত না’ (দারাকুৎনী, হা/১৮৪২)।
- আব্দুল্লাহদ আল মাহমুদ
বানেশ্বর, রাজশাহী।
