উত্তর: যে লোক প্রতারণা করে টাকা নিয়ে পালিয়ে গেছে তার কাছ থেকেই সম্ভবপর টাকা আদায় করতে হবে। তার কোনো স্থাবর-অস্থাবর সম্পদ থাকলে তা দিয়ে পরিশোধ করবে (ফাতির, ৩৫/১৮)। কোনোভাবেই সম্ভব না হলে বা সে নিখোঁজ হলে, তার মায়ের যে সম্পদ রয়েছে সেখান থেকে তার অংশ দিয়ে পরিশোধ করবে (আন-নিসা, ৪/১১)। কোনোটাই সম্ভব না হলে আছাবা সূত্রের ভিত্তিতে তার ভাইদের কাছে দাবি করা যায় (ছহীহ মুসলিম, হা/১৬৮২; ইবনু মাজাহ, হা/২৬৩৩)।
প্রশ্নকারী : আব্দুল খালেক মাস্টার,
নরেন্দ্রপুর সুজনপাড়া, সদর, চাঁপাই নবাবগঞ্জ।
