কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৮) : খানকা সংশ্লিষ্ট একটি মসজিদ এবং অপর একটি মসদিজের ছাদের নীচে কবর। উক্ত মসজিদ দু’টিতে ছালাত আদায় করা যাবে কি?

উত্তর : এমন মসজিদে ছালাত আদায় করা যাবে না। কেননা রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের উপরে বসতে ও কবরমুখী হয়ে ছালাত আদায় করতে নিষেধ করেছেন (ছহীহ মুসলিম, হা/৯৭২)। তাছাড়া কবরের মাঝেও ছালাত আদায় করা নিষেধ (ছহীহ ইবনু হিববান, হা/১৬৯৮, ২৩১৫, ২৩২২, সনদ ছহীহ)। অপর বর্ণনায় তিনি বলেন, ‘পৃথিবীর পুরোটাই মসজিদ, তবে করবস্থান ও গোসল খানা ব্যতীত’ (ইবনু মাজাহ, হা/৭৪৫; তিরমিযী, হা/৩১৭; মিশকাত, হা/৭৩৭)। অতএব, কবর ক্বিবলার সামনে থাক কিংবা ডানে, বামে বা পিছনে যে দিকেই থাক না কেন, সে স্থানে ছালাত জায়েয হবে না (আহকামুল জানায়েয, পৃঃ ২১৪)।

-মাসুদ বিন আফসার

শ্যামলী, ঢাকা।


Magazine