উত্তর: ই‘তিকাফ অবস্থায় স্ত্রী-সহবাস সম্পূর্ণরূপে নিষিদ্ধ (আল-বাকারা, ২/১৮৭)। পেশাব-পায়খানার প্রয়োজন ছাড়া মসজিদ হতে বের হওয়া নিষেধ। আয়েশা রাযিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন, ই‘তিকাফকারীর জন্য সুন্নাত হলো সে কোনো রোগী দেখতে যাবে না, জানাযায় অংশগ্রহণ করবে না, স্ত্রীকে স্পর্শ করবে না, তার সাথে সহবাস করবে না এবং অধিক প্রয়োজন ছাড়া বাইরে যাবে না, ছিয়াম না রেখে ই‘তিকাফ করবে না এবং জামে মসজিদে ই‘তিকাফ করবে (আবূ দাঊদ, হা/২৪৭৩)। সুতরাং ক্রয়-বিক্রয়, চাষাবাদ, পশুপালন, এমনকি জানাযায় অংশগ্রহণের জন্যও মসজিদ থেকে বের হওয়া যাবে না। আর ই‘তিকাফকারীকে মসজিদে খাবার দিয়ে যেতে হবে, সে নিজে বের হবে না। কোনো প্রয়োজনে পরিবারের সদস্যরা তার কাছে আসতে পারে, যেমন- রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর স্ত্রীগণ তাঁর কাছে আসতেন (ছহীহ বুখারী, হা/২০৩৮)।
প্রশ্নকারী : হাবিবুর রহমান
নীলফামারী।
