উত্তর : টুপি ছাড়া সালাত আদায় করলে তাতে কোন পাপ হবে না। কারণ এমর্মে কোন বর্ণনা পাওয়া যায় না (লাজনা দায়েমা, ফাতাওয়া নং ৭৫২২)। যেহেতু টুপি পরাটা সৌন্দর্যের বিষয় সেহেতু টুপি পরে ছালাত আদায় করা ভালো। কেননা আল্লাহ তা‘আলা তাঁর বান্দাদেরকে মসজিদে সৌন্দর্যতা অবলম্বনের আদেশ দিয়েছেন। আল্লাহ তা‘আলা বলেন, ‘হে বনী-আদম! তোমরা প্রত্যেক ছালাতের সময় সাজসজ্জা পরিধান করে নাও, খাও ও পান কর এবং অপব্যয় কর না। তিনি অপব্যয়ীদেরকে পসন্দ করেন না (আ‘রাফ, ৩১)।
-নূর মুহাম্মদ
সৈয়দপুর, নীলফামারী।
