কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৬): ছিয়াম রেখে কোনো ব্যক্তি যদি ক্ষুধা ও পিপাসায় কাতর হয়ে পড়ে এবং জীবন নাশের আশঙ্কা করে, তাহলে তার করণীয় কী?

উত্তর: এমতাবস্থায় জীবন নাশের আশঙ্কা করলে ছিয়াম ছেড়ে দিবে এবং তার পরিবর্তে অন্য একদিন কাযা আদায় করবে (আল-বাকারা, ২/১৯৫; তা‘লীকাতু ইবনে উছায়মীন আলাল কাফী, ৩/১২৪)। তবে শুধু পিপাসা বা ক্ষুধার কষ্টের কারণে ছিয়াম ভঙ্গ করা যাবে না, বরং ধৈর্যধারণ করবে এবং প্রয়োজনে মাথায় ঠান্ডা পানি ঢালবে।

প্রশ্নকারী : জহিরুল ইসলাম

ঢাকা।


Magazine