কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪৯): আমি এক স্বনামধন্য প্রতিষ্ঠানে দেখেছি, প্রায় প্রতিদিন তারা খাবার অপচয় করে এবং নষ্ট করে। এক্ষেত্রে যারা নষ্ট করে তারা এবং প্রতিষ্ঠান কর্তৃপক্ষ দায়ী থাকবে কি?

উত্তর: কোনো ব্যক্তি, পরিবার বা প্রতিষ্ঠানের জন্য উচিত নয় খাবার অপচয় এবং নষ্ট করা। আল্লাহ তাআলা খাবার অপচয় এবং নষ্ট করতে নিষেধ করেছেন। আল্লাহ তাআলা বলেন, ‘তোমরা খাও এবং পান করো, কিন্তু অপচয় করো না। নিশ্চয়ই তিনি অপচয়কারীদের পছন্দ করেন না’ (আল-আ‘রাফ, ৭/৩১)। প্রতিষ্ঠান কর্তৃপক্ষ চেষ্টা করার পরেও যদি খাবার নষ্ট করা প্রতিরোধ করতে না পারে, তাহলে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ দায়ী হবে না। আর যদি প্রতিষ্ঠান কর্তৃপক্ষ খাবার নষ্ট করা প্রতিরোধের পদক্ষেপ না নেই, তাহলে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ দায়ী হবে ।

প্রশ্নকারী : কবিরুল ইসলাম

রাজশাহী।


Magazine