উত্তর : প্রশ্নে বর্ণিত পদ্ধতিতে সাহো সিজদা দেওয়া সুন্নাত সম্মত হয়নি। কেননা উক্ত পদ্ধতির পক্ষে কোন বিশুদ্ধ হাদীছ বা প্রমাণ পাওয়া যায় না। বরং সঠিক পদ্ধতি হল, সালাম ফিরানোর পূর্বে দু’টি সাহো সিজদা দিয়ে সালাম ফিরানো। অথবা, সালাম ফিরিয়ে দু’টি সাহো সিজদা দেওয়া (ছহীহ মুসলিম, হা/১৩১২; ছহীহ বুখারী, হা/১২২৪)। এই দুই পদ্ধতি ব্যতীত অন্য কোন পদ্ধতিতে সাহো সিজদা দিলে শরী‘আতে তা গ্রহণীয় হবে না। সুতরাং উক্ত ব্যক্তির উচিত হবে আবারও ছালাত আদায় করা।
-রবিউল আলম
ধনবাড়ী, টাঙ্গাইল।
