কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৩) : বেতন হতে কর্তিত টাকা (যা অবসরের পর পাওয়া যাবে) যদি কর্তৃপক্ষের নিকট জমা থাকে এবং তা নিসাব পরিমাণ হয়ে যায়, তাহলে কি আমাকে তার যাকাত দিতে হবে?

উত্তর : প্রভিডেন্ট ফান্ডে জমাকৃত টাকা নিজের পূর্ণ অধিকারে থাকলে অর্থাৎ যে কোনো সময়ে উঠানো সম্ভব হলে সূদের টাকা ব্যতীত বাকী টাকার যাকাত দিতে হবে। কারণ যাকাত দেওয়ার জন্য নিসাব পরিমাণ সম্পদের পূর্ণ মালিক হওয়া যরূরী। আলী রাযিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘এক বছর অতিক্রম না হওয়া পর্যন্ত কোনো সম্পদের যাকাত নেই’ (আবূ দাঊদ, হা/১৫৭৩)।

-মারুফুল ইসলাম

দিগদানা, যশোর।


Magazine